২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার

Jalalabad Today

VOICE OF THE VALLEY

ব্রেকিং

সিলেটে উড়ালসড়ক প্রকল্পের কাজ শুরু, স্বস্তিতে নগরবাসী ● রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি, স্বস্তি ফিরছে অর্থনীতিতে ● আগামী সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট দলের নতুন সিরিজ ● ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সচেতনতামূলক কর্মসূচি

অর্থনীতি আইন-শৃঙ্খলা জাতীয় সিলেট

সিলেটের গোটাটিকর বিসিকে বৈশাখী বেকারি সিলগালা

সিলেটের দক্ষিণ সুরমার গোটাটিকর বিসিক শিল্পনগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ‘বৈশাখী বেকারি’ নামের একটি কারখানা সিলগালা করা হয়েছে। একই অভিযানে মারাত্মক অনিয়মের দায়ে ‘রিয়েল ফুড প্রোডাক্টস’ নামের অপর একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, বৈশাখী বেকারিতে নোংরা পরিবেশ, আয়োডিনমুক্ত লবণ ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। অভিযানের সময় প্রতিষ্ঠানটির মালিকপক্ষ উপস্থিত না হয়ে মোবাইল কোর্ট অবমাননা করায় সকল উৎপাদন কার্যক্রম বন্ধ ও কারখানাটি সিলগালা করার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, রিয়েল ফুড প্রোডাক্টসে কেকের প্যাকেটে অগ্রিম তারিখ বসানো, মুরগির বিষ্ঠাযুক্ত ডিম এবং টেক্সটাইল কালার ব্যবহারের মারাত্মক অনিয়ম পাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান প্রসঙ্গে সিলেট জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. পারভেজ জানান, খাদ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সিলেটের নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেনের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক, সিলেট সিটি কর্পোরেশন এবং পুলিশ টিমের সদস্যরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *