শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি তারেক মনোয়ারের লেখা ‘জনতার জুলাই’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর ছাত্রশিবিরের নিজস্ব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোড়ক উন্মোচনকালে লেখক তারেক মনোয়ার বলেন, "জুলাই আন্দোলন ছাত্র-জনতা থেকে শুরু করে পথশিশু পর্যন্ত সবার। এই আন্দোলনের কৃতিত্ব কারো একার নয়। বইটিতে আমি সবার অবদান তুলে ধরার চেষ্টা করেছি।"
তিনি আরও জানান, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল। আন্দোলন চলাকালে সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের ভূমিকা ও ঐতিহাসিক অবদানকে নথিবদ্ধ করতেই মূলত ‘জনতার জুলাই’ বইটি রচনা করা হয়েছে।